বাসায় তৈরি করুন সবজির স্প্রিং রোল
সবজি দিয়েই বিকালের নাস্তার জন্য বাসায় তৈরি করুন মজাদার স্প্রিং রোল, এটি যেমন বিকালের নাস্তা হিসেবে খেতে পারছেন আপনার পুষ্টিগুন ও পাবেন। তাহলে আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন সবজির স্প্রিং রোল।
কি কি লাগবে-
ক্যাপসিকাম ১টি- ছোট করে টুকরা করা
নুডুলস- ১০০ গ্রাম
মটরশুটি এক কাপের ১/৪ ভাগ
গাজর ১টি- কুচি করে কাটা
তেল – পরিমান মতো
সাদা গোলমরিচ- স্বাদমতো
সয় সস- ১ টেবিল চামচ
লবন- স্বাদমতো
টেস্টিং সল্ট
ময়দা – রুটি তৈরির জন্যে
কিভাবে তৈরি করবেন-
একটি পাত্রে পানি দিয়ে ফুটে উঠলে নুডুলস সিদ্ধ করে, পানি ঝরিয়ে রাখুন।
অন্য একটি চুলায় কড়াইতে তেল দিয়ে গরম হতে দিন। এর মধ্যে গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে কিছুক্ষন নাড়ুন। এবার পেয়াজ এবং মটরশুটি দিন এর সাথে লবন, গোলমরিচ গুড়া, সয়াসস এবং টেস্টিং সল্ট দিয়ে ভাজুন। সবজি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে সিদ্ধ নুডুলস দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে নিন। তারপর চুলা থেকে নামিয়ে রাখুন।
ময়দা ভালো ভাবে ময়ান দিয়ে রুটি তৈরি করে নিন। প্রয়োজনে কিছুটা তেল দিতে পারেন। রুটি তৈরি হয়ে গেলে এর ভেতরে ভেজে নেয়া সবজি দিয়ে রোল বানান। এই রোলটি চুলায় কড়াইয়ে হালকা তেল দিয়ে তাতে এপিঠ ওপিঠ করে হালকা আছে ভেজে নিন। আর ওভেনে করতে চাইলে মাইক্রোওভেনে দিয়ে ৫/৬ মিনিট রাখুন। অথবা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। এবার সস দিয়ে পরিবেশন করুন।
ছবিঃ সংগৃহীত
Tags:
Related Posts
Leave a Reply
You need to login to write a comment!
Popular Posts
-
এ সময়ের বিয়ের সাজ
15.01.2019 0 Comments 14515 -
হলুদের ডালা সাজাবেন কিভাবে ?
12.01.2019 0 Comments 14459 -
নাকফুল কথন
07.04.2018 0 Comments 14127 -
বৈচিত্র্যময় ব্লাউজ
15.04.2018 0 Comments 12170 -
বিয়ের অনুষঙ্গ
06.02.2018 0 Comments 11312 -
যে ৬ উপায়ে লেহেঙ্গার ওড়না পড়তে পারেন
03.11.2018 0 Comments 11264
Categories
-
সৌন্দর্যচর্চা(280)
ত্বকের যত্ন (115)
চুলের যত্ন (56)
মেকআপ(65)
সুগন্ধি(8)
প্রোডাক্ট রিভিউ(0)
পায়ের যত্ন(6)
লিপ কেয়ার(3)
হাতের যত্ন(4)
হেয়ারস্টাইল(8)
আই মেকআপ(15) -
অন্যান্য(121)
মেনজ কর্ণার(33)
টিপস(33)
গৃহসজ্জ্বা(17)
সম্পর্ক(21)
ক্যারিয়ার(7)
ফিচার(6)
শৈশব-কৈশোর(3) -
স্বাস্থ্য(129)
দৈহিক স্বাস্থ্য(102)
মানসিক স্বাস্থ্য(13)
ব্যায়াম(14) -
ফ্যাশন(128)
পোশাক(88)
জুতা(3)
অনুসঙ্গ(37) - গ্ল্যামার জগৎ(16)
- রান্নাঘর(58)
- ব্রাইডাল (33)
- Test(0)