Category : ত্বকের যত্ন
শীতের সময় শুস্ক আবহাওয়ায়, শরীরের ত্বকের সাথে সাথে ঠোঁট ও শুস্ক হয়ে যায়। ঠোঁটে আর্দ্রতা যোগাতে এই সময় ভ্যাসলিন অথবা লিপ বাম ব্যবহার করার পাশাপাশি, সপ্তাহে ২/৩ বার লিপ মাস্ক ব্যবহার করতে পারেন। এই মাস্ক তৈরি করা খুব সহজ, নিয়মিত ব্যবহার করলে আপনার ঠোঁটের ডেড সেল সরিয়ে ঠোঁট আরও নরম হয়ে উঠবে।
নারকেলের দুধ অনেক বছর আগে থেকেই ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহৃত হচ্ছে। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানেই শুধু নয়, বরং চুলের সৌন্দর্য রক্ষায়ও সমানভাবে কাজ করে নারকেল দুধ। হারমোনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, নারকেল দুধে আছে ভিটামিন, মিনারেল, ইলেকট্রোলাইড, অ্যামিনো অ্যাসিড। এ ছাড়া আছে ছত্রাকরোধী (অ্যান্টি ফাঙ্গাল) উপাদান, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল, যা ত্বকের সংক্রমণ দূর করে। এর মধ্যে আরও আছে ভিটামিন সি, বি-১, বি-৫, বি-৬, ই, আয়রন ও প্রাকৃতিক লবণ। তাই এক কথায় বলা যায় যে রূপচর্চায় নারকেল দুধের জুড়ি মেলা ভার। ঘরেই বানিয়ে নিতে পারেন নারকেলের দুধ। প্রথমে নারকেল কুড়িয়ে নিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিলেই পেয়ে যাবেন নারকেল দুধ। যত্নে নারকেল দুধের কিছু উপকারিতা।
ছোটবেলার জন্মদিনগুলোই মজার ছিল। ভাবতাম বড় হচ্ছি। এখন জন্মদিন এলেই মুখ শুকিয়ে যায়। বয়স বাড়ছে। তার সঙ্গে বাড়ছে জীবনের নানা রকম চাপ। যার প্রথম চিহ্নই পড়ে মুখে। ৩০ বছর পার করলেই বলিরেখার আগমন শুরু হয়ে যায়। একটু সচেতনতাই পারে বলিরেখার ছাপ আটকাতে। ঘরোয়া কিছু পরামর্শ দিলেন আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। শুধু বয়সের ওপর দোষ দিয়ে লাভ নেই। মুখে বলিরেখা পড়ার অনেক কারণই আছে। রোদ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, পরিবেশদূষণ, বাজে খাদ্যাভ্যাস ইত্যাদি। তৈলাক্ত ত্বকের চেয়ে শুষ্ক ত্বকে বলিরেখা তাড়াতাড়ি পড়ে। শুষ্ক ত্বকের নমনীয়তা কমে আসে। ফলাফল ছোপ ছোপ কালো দাগ ও চোখের নিচে কুঁচকে যায়। মুখে বলিরেখা পড়ছে কি না বোঝার কিছু উপায় আছে।
ত্বকের মরা কোষ দূর করার জন্য ত্বকে স্ক্র্যাব ব্যবহার করা খুবই প্রয়োজনীয়।বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্ক্র্যাব পা্ওয়া যায় কিন্তু যাদের ত্বক খুবই স্পর্শকাতর তারা বাজারের এই পন্যগুলো ব্যবহার করতে ভয় পান।তাই যদি বাজারের পন্য ব্যবহার করতে না চান, তাহলে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন আপনার প্রয়োজনীয় স্ক্র্যাব, এতে টাকাও বাচঁবে আবার কোন রিঅ্যাকশন এর কোন ভয়ও থাকবে না। দেখে নিন কিভাবে ঘরে বসেই তৈরি করবেন আপনার প্রয়োজনীয় ফেশিয়াল স্ক্র্যাব।
আটলান্টিক মহাসাগরের কোল ঘেঁষে উত্তর আফ্রিকার ছোট্ট দেশ মরক্কো। এ দেশের আর্গান বৃক্ষের ছোট ফলের শক্ত খোলস ভাঙলে পাওয়া যায় বাদামের মতো বস্তু। এটি থেকে স্থানীয়রা প্রাচীনকাল থেকে তেল বানিয়ে আসছে। এই আর্গান অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, ওমেগা-৬ ও ফ্যাটি এসিড। বিশ্বখ্যাত বিভিন্ন বিউটি প্রডাক্টে আর্গান অয়েল ব্যবহৃত হয়।
শীত চলে যাওয়ার এই সময়টায় ত্বকের যত্নে প্রয়োজন হয় বিশেষ পরিচর্যার। শুষ্ক ত্বক তো বটেই, তৈলাক্ত ত্বকও এ সময় হয়ে ওঠে প্রাণহীন। ত্বকের রংটা যেমনই হোক না কেন একটা কালচে আবরণ দেখা দেয় ত্বকে। মৌসুমি ফলের খোসার ব্যবহারেই এই সময় ত্বক পেতে পারে উজ্জ্বলতা। বাজারে এখন কমলার মৌসুম। আর এই সময় কমলার খোসা বা কমলার রস হতে পারে আপনার দৈনন্দিন রূপচর্চার উপকরণ। কীভাবে? জানালেন হারমোনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে কমলার খোসার রয়েছে অপরিসীম গুণাগুণ। ভেতর থেকে তেলকে আটকে রেখে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে কমলার খোসা। কমলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে এসিড৷ তাই এটা সরাসরি ত্বকে ব্যবহার না করাই ভালো। ত্বকের ধরন অনুযায়ী কমলার খোসা বাটার সঙ্গে কী কী মিশিয়ে ত্বকে লাগাবেন তা-ই জানালেন তিনি।
Popular Posts
-
এ সময়ের বিয়ের সাজ
15.01.2019 0 Comments 14515 -
হলুদের ডালা সাজাবেন কিভাবে ?
12.01.2019 0 Comments 14459 -
নাকফুল কথন
07.04.2018 0 Comments 14128 -
বৈচিত্র্যময় ব্লাউজ
15.04.2018 0 Comments 12171 -
বিয়ের অনুষঙ্গ
06.02.2018 0 Comments 11313 -
যে ৬ উপায়ে লেহেঙ্গার ওড়না পড়তে পারেন
03.11.2018 0 Comments 11264
Categories
-
সৌন্দর্যচর্চা(280)
ত্বকের যত্ন (115)
চুলের যত্ন (56)
মেকআপ(65)
সুগন্ধি(8)
প্রোডাক্ট রিভিউ(0)
পায়ের যত্ন(6)
লিপ কেয়ার(3)
হাতের যত্ন(4)
হেয়ারস্টাইল(8)
আই মেকআপ(15) -
অন্যান্য(121)
মেনজ কর্ণার(33)
টিপস(33)
গৃহসজ্জ্বা(17)
সম্পর্ক(21)
ক্যারিয়ার(7)
ফিচার(6)
শৈশব-কৈশোর(3) -
স্বাস্থ্য(129)
দৈহিক স্বাস্থ্য(102)
মানসিক স্বাস্থ্য(13)
ব্যায়াম(14) -
ফ্যাশন(128)
পোশাক(88)
জুতা(3)
অনুসঙ্গ(37) - গ্ল্যামার জগৎ(16)
- রান্নাঘর(58)
- ব্রাইডাল (33)
- Test(0)